বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

লালপুরে ভেজাল গুড় তৈরির ধুম

প্রতিবেদক
agamirbangladesh.com
এপ্রিল ৪, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ

 

(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল গুড় তৈরির ধুম পড়েছে। উপজেলার লালপুর, বালিতিতা ইসলামপুর, রায়পুর, হাগরাগাড়ি ও ওয়ালিয়ার প্রতিটি গ্রামের আনাচে কানাছে গড়ে উঠেছে ভেজাল গুর তৈরির কারখানা। বুধবার সকালে উপজেলার দিলালপুর গ্রামে গিয়ে দেখা যায়, একই গ্রামের আবেদ আলীর ছেলে সুমন ভারত থেকে আমদানিকৃত এলসি গুড় থেকে বিভিন্ন বিষাক্ত কেমিকেল মিশিয়ে গুড় তৈরি করছেন। অপরদিকে রায়পুর গ্রামে সারোয়ার নামের আরেক গুড় ব্যবসায়ী গুড় তৈরি করছেন। তাদের সাথে কথা বললে তারা দাবি করেন, সকল দপ্তরকে ম্যানেজ করেই তারা এই কর্মকান্ড পরিচালনা করছেন। তবে পুরো রমজান জুড়ে ইফতারের সময় সরবতের চাহিদা মেটাতে এলসি গুড় থেকে ভেজাল আখের গুড় তৈরি করছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সকল ভেজাল গুড় উৎপাদন কারখানায় মাঝে মধ্যে দুই একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে জরিমানা করা হলেও তার তোয়াক্কা না করেই অবাধে উৎপাদন হচ্ছে ভেজাল গুড়। স্থানীয়রা আরও বলছে, রোজার সময় গুড়ের চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগিয়ে আখের গুড়ের নামে বিভিন্নরকম ক্ষতিকর পদার্থ মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড় যা মানব দেহের জন্যে ক্ষতিকর। এখানকার উৎপাদিত এই সকল ভেজাল গুড় আড়তদারদের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন,,আমরা নিয়মিত ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করে থাকি।ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

বিশেষ ফিচার ।। রাজশাহীর স্বপ্নযাত্রা: আলো ঝলমলে সম্ভাবনার পথে তারের জঞ্জাল ও ই-বর্জ্যের অদৃশ্য অবরোধ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বইমেলার শেষ দিনে ছন্দপুরের যাত্রা শুরু 

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

গ্রামীণফোনের স্বীকৃতি পেল রাজশাহীর সেরা জিপিস্টার পার্টনাররা

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায়