বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতিবেদক
agamirbangladesh.com
এপ্রিল ৩, ২০২৪ ৫:৩৫ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মারুফ হোসেন (২৪) ও মো: নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১০ টায় আরএমপি ডিবি’র এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় দুই ব্যক্তি তাদের বাড়িতে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা মজুত করে বিক্রি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ১১ টায় রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান করে আসামি মারুফ ও তার ভাই নিয়ামত আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামক এক ব্যক্তির কাছ থেকে উক্ত আতশবাঁজি ও পটকাগুলো ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাঁজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীকে ‘স্মোক-ফ্রি মডেল সিটি’ গড়তে পাঁচ দপ্তরে স্মারকলিপি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রিমান্ডের নামে আসামিকে জামাই আদর করার অভিযোগ

ধর্ষকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন 

রাবির কাজলা গেইটে হেনস্তা ও মারধরের শিকার ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই গণহত্যার আসামি মহিদুল হকের বিতর্কিত জামিন: আরএমপির ওপর চাপের অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

বেলপুকুর থানার অভিযানে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা