বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

এয়ারপোর্ট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ২৯, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ড ও ২৩ লক্ষ্য টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল গ্রামের মৃত নাড়ু মোল্লার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে ৩ মাসের কারাদণ্ড ও ২৩ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র এয়ারপোর্ট থানায় মুলতবি ছিল। শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল ২৮ মার্চ ২০২৪ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শহিদুল বোয়ালিয়া থানার সপুরা এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মো: শরিফুল ইসলাম ও তাঁর টিম গতকাল দুপুর ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলামকে বোয়ালিয়া থানার সপুরা এলাকায় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

বেগম জিয়ার সুস্থতা কামনায় বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের দোয়া মাহফিল

সরগম একাডেমির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

চট্টগ্রামের আকবরশাহ’য় পাহাড় কাটার স্থান পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা

জলবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলে গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

টার্মিনাল পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর, নীরব প্রশাসন 

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত