বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ২৭, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে কাটাখালী থানার কুখন্ডী সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আজিজুল শেখ (৪০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডী সোনারপাড়া এলাকার মৃত মকসেদ শেখের ছেলে, মো: জাকির হোসেন (৩৫) একই এলাকার মৃত আ: আজিজের ছেলে, মো: জামাল (৩৯) একই এলাকার মো: মনসুরের ছেলে, মো: শহিদুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত নজের মন্ডলের ছেলে, মো: আনারুল ইসলাম (২৯), খাঁপাড়া এলাকার মো: রমজান আলীর ছেলে, মো: সাগর আলী (২২) একই এলাকার মো: ইসাহাকের ছেলে , মো: মাসুদ (৪০) মোল্লাপাড়া এলাকার মো: গিয়াসের ছেলে ও মো: হাবিবুর রহমান (৪৫) মতিহার থানার বামন শিখড় এলাকার মৃত শাহালাল মন্ডলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৬শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০:৪৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার কুখন্ডী সোনারপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ২৬শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১১:০৫ টায় কাটাখালী থানার কুখন্ডী সোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অবৈধ পুকুর খনন রোধে কঠোর এসি ল্যান্ড লায়লা : সিন্ডিকেট কোণঠাসা

পুঠিয়ায় এক এনজিওর কিস্তির গ্যাড়াকলে নারীরা, কিস্তির কুপ্রভাব, হেনস্থা করতে থানায় অভিযোগ

রাজশাহী মহানগর বিএনপির বিশেষ সভা: ১৫ আগস্ট ৭ থানায় দোয়া-মিলাদ পালনের সিদ্ধান্ত

আদালতের নিষেধাজ্ঞাকে ব্যবসা বানিয়ে রেখেছে এক কথিত সাংবাদিক

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

চট্টগ্রামে শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতন : অভিযুক্ত নির্যাতনকারি আটক 

রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত 

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

রাজশাহীতে উদ্ধার হওয়া ৮৪টি চুরি ও ছিনতাই হওয়া মোবাইল হস্তান্তর করলো আরএমপি

চট্টগ্রামের আকবরশাহ’য় পাহাড় কাটার স্থান পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা