বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ১৮, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: মাসাদুল (৪৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আলমের ছেলে, মো: নাঈম হোসেন (২৭) একই এলাকার মো: মিলনের ছেলে, মো: তারেক (২৮) একই এলাকার মৃত আফসারের ছেলে, মো: রাব্বি হোসেন (২৫) একই এলাকার মো: বাদশার ছেলে, মো: রাজা (২২) একই এলাকার মো: আজিবরের ছেলে, মো: লিটন (২৫) একই এলাকার মো: আজিজুলের ছেলে ও মো: আ: খালেক (৫০) দামকুড়া থানার মুরারীপুর এলাকার মৃত আসিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৬ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: সাইমন ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ১৭ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (১৬ই মার্চ দিবাগত) রাত ১২:১৫ টায় কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

থানায় অভিযোগের ১৫দিন পাড় হলেও গ্রেফতার না হওয়ায় বেপরোয়া ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী তানভীর

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

ঈশ্বরদীতে অমর একুশে পালিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

ছাত্র আন্দোলনে গুলি চালানো কে এই মাদকাসক্ত এস আই সোহাগ

পাখি শিকার করে ভিডিও প্রচারকারী ব্লগারদের শাস্তি ও  চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

ধিক্কার ধর্ষকদের: রুখে দাও সম্মিলিত প্রতিরোধে!

পুলিশের দুর্বলতার সুযোগে সাধুরমোড়ে আরিফের প্রকাশ্যে ইয়াবা কারবার