বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেফতার ২

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ৯, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: জামিল (৩৬) ও মোসা: সীমা খাতুন (২৮)। জামিল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান পশ্চিমপাড়া এলাকার মৃত নূর আক্কাশের ছেলে ও সীমা খাতুন জামিলের স্ত্রী। তারা বর্তমানে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক,বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় এসআই মিঠুন সরকার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় জামিল ও তার স্ত্রী সীমা তাদের বাড়ির সামনে গাঁজা বিক্রয়ের করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ সকাল ১০ টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জামিল ও সীমাকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

রাবিতে হেলমেট গ্যাংয়ের তাণ্ডব: রামদা, হাতুড়ি, পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর

বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

যশোরের শার্শা বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্মের পর ও মৃত্যু

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থীকে উদ্ধার করে দিল পুলিশ

রাবিতে ‘পুরোনো সংকটে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

ছাত্রলীগের ১০ দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি