বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম

প্রতিবেদক
agamirbangladesh.com
অক্টোবর ৬, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উপদেষ্টারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না। দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল, তাই তাদের উচিত সেই বিশ্বাসকে সম্মান করা।

 

সোমবার বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে নিরাপদভাবে পদত্যাগ করতে পারে, তা ভাবছেন। কিন্তু তারা যেন চুপি চুপি দায়শূন্যভাবে চলে না যান। নির্বাচনের মধ্য দিয়ে চলে যাওয়া সম্মানের নয়।”

 

সারজিস আলম আরও উল্লেখ করেন, উপদেষ্টাদের আচরণের কারণে বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, “ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, সেই ঘোষিত সময়ে নির্বাচনে যেতে কোনো বাধা নেই এনসিপির।”

 

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে, আগের মতোই ছাত্র-জনতা আবার রাজপথে অবস্থান নেবে।”

 

এর আগে সারজিস আলম রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় তিনি জেলা নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর দলের কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। পরে সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নেন।

 

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ জেলা ও মহানগরের অন্যরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন