বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ২৭, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের চেয়ার দখল করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠানোর পর আরও দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।

এছাড়া ওইদিনের ঘটনা তদন্তে অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রধান করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে। বিএমডিএ’র পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হিরক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব ঘটনার জন্য চেয়ারম্যান ড. আসাদুজ্জামানকে ভর্ৎসনা করেন সচিব।

রবিবার রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালককে (ইডি) তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম খান ও কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান।

এ ঘটনার পর মঙ্গলবার মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠায় কৃষি মন্ত্রণালয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন 

নগরীর ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের

দূর্গাপুরে শত শত বিঘায় জমিতে চলছে পুকুর খনন, নিবর প্রশাসন 

তারেক রহমান সাইবার ফোরামের উদ্যোগে রাজশাহীর ১৫ নাম্বার ওয়ার্ডে কম্বল বিতরণ 

জাল দলিলে জমি দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে

সরগম একাডেমির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

রাজশাহী দুর্গাপুরে হাজারো কৃষকের স্বপ্ন পুড়ে ছাই প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি