বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ১১, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস। এই মাসে কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সেহরিতে বিশেষ আয়োজন করেছে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। বন্দীরা সেহেরীতে পাচ্ছেন গরম খাবার।

সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো কামাল হোসেন এ তথ্য জানান।

কামাল হোসেন বলেন, কারাগারে যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেওয়া হয় গরম খাবার। এ ছাড়া ইফতারে দেওয়া হচ্ছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত রয়েছে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে।

রাজশাহী কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ বলেন, সেহরির আগে আগে বন্দিরা গরম খাবার পাবেন। তাছাড়া কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই পালন করা হবে ইনশাআল্লাহ। রোজায় সবার জন্য মাগফিরাত ও মঙ্গল কামনা করছি।

কারা অধিদপ্তর থেকে সূত্রে জানা যায়, দেশের সকল কারাগারেই যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য কারাগার থেকে দেওয়া হবে সেহরি ও ইফতার।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

বইমেলার শেষ দিনে ছন্দপুরের যাত্রা শুরু 

রাজশাহীতে তহশিলদারের যোগসাজশে আবাসন প্রকল্পের ঘর দখলের অভিযোগ

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবির

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ভারত থেকে প্রথমবারের মতো মূখি কচু আমদানি

রাজশাহী মহানগরীতে জমি বিক্রয়