বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাইজভাণ্ডারী একাডেমির ১৬তম শিশু-কিশোর সমাবেশে বক্তারা শিশু-কিশোরদের কোমল প্রাণে ন্যায়নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো :

শত শত শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছাসমুখরতায় মাইজভাণ্ডারী একাডেমির আয়োজনে ১৬তম শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত শাহ্ সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৮তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী একাডেমির আয়োজনে গতকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত ক্বিরাত, হামদ্- না’ত, মাইজভাণ্ডারী সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাংকন, স্পিলিং বী, আইডিয়া হান্ট, সীমিত চলচ্চিত্র ও ফটোগ্রাফি ইত্যাদি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ‘এই পদ্মা এই মেঘনা…. দেশাত্মবোধক গান এবং ‘মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে’ লালন ফকিরের গান পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত বংশী বাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আবদুল হাকিম ও সাবিনা আকরাম। ভিন্ন ধাঁচের একটি গান করেন ঢাকা থেকে আসা সংগীতজ্ঞ এজানুর রহমান। কাউয়ালি পরিবেশন করেন সৈয়দ নাহিমুল ইসলাম ছাউদ। শিল্পীদের নানা গান পরিবেশনায় সুরের মূর্ছনায় ভিন্ন আবহ তৈরি হয় শিশু-কিশোর সমাবেশে। সমাবেশ উপলক্ষে নাসিরাবাদ হাই স্কুল মাঠে দেলা ময়না বিজ্ঞান মেলা, গ্রাম বাংলার ঐতিহ্য, পিঠাপুলি উৎসব, রোভার স্কাউট, সততা স্টোর, শফি মামার দোকান, কিডস্ জোন, আলোকধারা বুক্স, তাজকিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টলে ভিড় জমান শিশু-কিশোরসহ অভিভাবক ও দর্শকরা। অনুষ্ঠানে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড স্বর্ণ পদক জয়ী মিজবাহ উদ্দিন ইনান ও জাইমা জাহিন ওয়ারাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীসহ অতিথিবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনে দেশের চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হবে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা নীতি-নৈতিকতা, সততা ও আদর্শে উজ্জীবিত হবার দীক্ষা পায়। শিশু-কিশোরদের কোমল প্রাণে ন্যায়নীতি, সততা, উন্নত চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে। এক্ষেত্রে মাইজভাণ্ডারী মহাত্মারাই হতে পারেন শিশু-কিশোরদের শ্রেষ্ঠতম আদর্শ স্বরূপ। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশিন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এর লিখিত বক্তব্য পড়ে শোনান মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব অধ্যাপক জহুর উল আলম।
হযরত সৈয়দ মোহাম্মদ হাসান বলেন, শিশু-কিশোরের কোমল কুসুম হৃদয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। বর্তমান সময়ে বড় প্রয়োজন ন্যায়বিচার ও বিচারসাম্য প্রতিষ্ঠা। প্রতিটি শিশু-কিশোরের শিক্ষা-দীক্ষা তালিম মাতৃস্নেহে সম্পন্ন হলে উত্তম মানুষ সৃষ্টি হবে। ভালো মায়ের আঙ্গিনায় অসংখ্য সুসন্তান গড়ে উঠতে পারে বলে তিনি উল্লেখ করেন। শিশু-কিশোর সমাবেশে উদ্বোধক ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম খান। তিনি বলেন, শিশু-কিশোরদের মেধা দক্ষতা প্রতিভা বিকাশে বড়দের দায়িত্ব নিতে হবে। তাদের মাঝে থাকা সুপ্ত প্রতিভা উস্কে দিতে পারলে তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, শিশু-কিশোরদের মাঝে আদর্শ নৈতিকতা ও শুদ্ধাচারি চেতনা জাগ্রত করতেই এই শিশু-কিশোর সমাবেশ। তিনি সমবেত শিশু-কিশোর, অভিভাবক ও অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিশু-কিশোর সমাবেশে অতিথি ও আলোচক ছিলেন অধ্যাপক ড. আল্লামা নূর হোসাইন, অধ্যক্ষ ড. আল্লামা মহি উল হক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, লায়ন দিদারুল আলম চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, অধ্যক্ষ জসিম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্ উদ্দিন মুহাম্মদ রেজা, দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাংবাদিক আবসার মাহফুজ, অধ্যক্ষ এম এম মিজবাহ উর রহমান, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সাংবাদিক নাসির উদ্দিন তোতা, কর্ণেল শওকত ওসমান, মুহাম্মদ শহীদুল ইসলাম, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খুদে শিক্ষার্থী ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বৃক্ষ হত্যা বন্ধে আইন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন আইজিপি মহোদয়

খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

প্রকাশিত সংবাদে দু:খ প্রকাশ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা

রাজশাহী কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী