বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গোমস্তাপুরে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় প্রেমিক ও গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,ওই মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৫) তার পরকীয়া প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়া হাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৭)কে নিয়ে শনিবার রাতে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পেলে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি খায়রুল বাশার জানান,তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, প্রেমের বিষয়টি জানাজানি হওয়ায় টুসি ও তার প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যে ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে টুসির দুই যমজ শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগরীর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার -১৯

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ধর্ষণ ছাত্রীর পরিবারের পাশে দাঁড়াতে যুবদলের আহবান 

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে তোলপাড় রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম