বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মিথ্যা প্রোপাগাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে হাট ইজারার ঘটনায় নাসির উদ্দীন অস্থিরের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রোপাগাণ্ডা, বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল করেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা ৪ টায় রাজশাহী কলেজ প্রাঙ্গন থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রেলগেট চত্ত্বরে এসে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য স্বপন। প্রতিবাদ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে শরফুজ্জামান শামীম বলেন, একজন নিবেদিত ত্যাগী বিএনপির কর্মীকে ফাঁসাতে আ’লীগের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কঠোর হুশিয়ারি প্রদান করে বলেন দ্রুত এসব মিথ্যা প্রোপাগাণ্ডা বন্ধ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচিসহ আইনের আওতায় আনা হবে।

এছাড়াও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোঃ বিল্টু, রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি মোঃ কাজল,

জেলা তাঁতি দলের সভাপতি মোঃ বাদশা,

রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম আশরাফ, কেশরহাট পৌর বিএনপির নেতা মোঃ তুষার, রাজশাহী মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ মিলন, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব, তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী মহানগর সভাপতি মাহমুদ হুসাইন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা কৃষক দল, শাহমখদুম থানা কৃষক দল, রাজপাড়া থানার কৃষক দল, চন্দ্রিমা থানা কৃষক দল,

কাশিয়াডাঙ্গা থানা কৃষক দল, মতিহার থানা কৃষক দলের নেতা কর্মীরা।

প্রতিবাদ মিছিলে রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন ইসলাম বলেন, দলীয় নেতা কর্মীদের টার্গেট করে এক শ্রেণীর আ’লীগ ঘেষা মানুষ মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন। এখন নানাভাবে বিএনপির নিবেদিত কর্মীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে গুজব লীগ। এসব মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

প্রতিবাদ মিছিলে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর কৃষক দল যুগ্ম আহবায়ক সৈকত, যুগ্ম আহবায়ক শিহাব, কৃষক দলের যুগ্ম আহবায়ক রেকাত, যুগ্ম আহবায়ক শাওন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রতারক সায়মনকে গ্রেফতার করলো পুলিশ

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির ইফতার মাহফিল

হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর জমকালো শুভ উদ্বোধন

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আরসিসিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে পুকুর ভরাট ও গাছ কাটার মহোৎসব: প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে

মতিহার থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা