বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র ডিবি’র অভিযানে পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনার একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: জামাল উদ্দিন (৩৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মো: কাশেম মোল্লার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত পবা উপজেলায় ১২ টি হাটের “বাংলা ১৪৩২ সনের জন্য ইজারার দরপত্র” দাখিলের সময় শাহমখদুম থানার পবা উপজেলা পরিষদ ইউএনও অফিসে দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে বক্সটি ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা রুজু করে।

মামলা রুজু পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত কার্য শুরু করে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মঈনুল ইসলাম, পিপিএম এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: হাসানুজ্জামান ও তার টিম পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে। গতকাল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ২:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি জামাল উদ্দিনকে শাহমখদুম থানার ভূগরইল গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সড়ক বিভাগের আওয়ামী লীগ পন্থী প্রকৌশলী নানা অনিয়ম

রাজশাহীর বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীতে ছয়লাভ, বিপাকে ক্রেতা বিক্রেতা

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ (আরডিএ) নাগরিক সেবায় ব্যাপক পরিবর্তন

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

গোদাগাড়ীতে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, আহত-১

আরএমপি ডিবি’র অভিযানে চোলাইমদ উদ্ধার; গ্রেপ্তার ২

সাংবাদিকতার আড়ালে অপকর্ম—অভিযোগের তীরে আব্দুল বাতেন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার