বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

প্রতিমা বিসর্জনের যাত্রীদের মাঝে যুবদলের পানি বিতরণ 

প্রতিবেদক
agamirbangladesh.com
অক্টোবর ১৩, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। ৫ দিনব্যাপী এই উৎসবে বিজয়া দশমীর দিনে ভক্তরা নেচে-গেয়ে, ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। প্রতিমা বিসর্জনের জন্য যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের নেচে গেয়ে পথযাত্রায় ক্লান্ত হয়ে পড়া যুবকদের জন্য মূলত এই পানি বিতরণ। যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির উদ্যোগে এ আয়োজন করে রাজশাহী মহানগর যুবদল।

১৩ অক্টোবর ২০২৪ (বরিবার) বিকাল ৫ টা থেকে শুরু হয় রাজশাহী মহানগরীর আলুপট্টি ও সাগর পাড়ায় স্টল তৈরি আর বিশুদ্ধ পানি নিয়ে আসার কর্মসূচি। নগরীর আলুপট্টির বুথে নেতৃত্ব দেন যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি ও যুবদলের নেতাকর্মীর। সাগরপড়ার বুথটি নেতৃত্ব দেন যুবদলের সদস্য মো: জুয়েল রানা ও তার সহকর্মীরা। শুধু প্রতিমা বিসর্জনের যাত্রীদের নয় আলুপট্টি থেকে সাগরপাড়া মেইন রাস্তার পাশে এলাকাবাসি নাচ গান দেখার জন্য আসা দর্শনার্থীদের মাঝেও পানি বিতরণ করেন রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীর। তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গ দিয়ে পানি বিতরণ সফল করেন।

ষষ্ঠী তলা পূজা কমিটির স্বপন হাওলাদার বলেন, আমাদেরকে পুঁজা ষষ্ঠী তলা নিউমার্কেট থেকে নেচে পায়ে হেঁটে কুমারপাড়া নদীর পাড়ে নিতে হয়। এমনি গরম তারমধ্যে নাচ গানে শরীলের অবস্হা খারাপ এ সময় পানি পাওয়া মানে অনেক কিছু যা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয় । অনেক অনেক ধন্যবাদ বিএনপির সকল নেতাকর্মীদের এমন মহৎ একটা উদ্যোগ নেওয়ায়। ভগোমানের কাছে আশীর্বাদ চাই আপনারা যেনো প্রতি বছর এমন উদ্যোগ নিতে পারেন ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুকুর ভরাট ও গাছ কাটার মহোৎসব: প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যা বললেন রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

অমর একুশে বইমেলা ২০২৪ এবার সিআরবিতে

রাজশাহী এনজিও ফেডারেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রাজশাহীর বানেস্বরে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার অর্ধশত কৃষক

“একদলীয় শাসন নয়”—গণভোট ও পিআর পদ্ধতির দাবি জামায়াতের