বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন কাউন্সিলর পদে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ

প্রতিবেদক
agamirbangladesh.com
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে উপ-নির্বাচনে বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারী) যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে খন্দকার সায়লা পারভীন ও তানভীর ইসলাম ফেরদৌস এর মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ছয়জন প্রার্থীর মনোননয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।

কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন, খয়রা গ্রামের সাইফুল ইসলাম, একই গ্রামের সোনালপাড়ার সোহেল রানা, চকপাড়ার ওসমান কাজী, সরকারপাড়ার আমিনুল হক, দালানপাড়ার ওহিদুল ইসলাম এবং খয়রা গ্রামের আখতার হোসেন।

উল্লেখ্য, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মেয়র পদ শূণ্য হয় এবং একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রইচ উদ্দিন মৃত্যু বরন করায় ওই পদ শূণ্য হয়।

আগামী ২২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ ওই দুই পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, মেয়র পদে দুইজন এবং কাউন্সিলর পদে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে রনি-নাদিম

পুকুর খনন – আগে করেছে আওয়ামী লীগ, এখন করছে বিএনপি

জুলাই গণহত্যার আসামি মহিদুল হকের দ্রুত জামিন, রাজশাহীতে প্রশ্নের ঝড়

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

রাজশাহীতে পরিবেশ, কৃষি জমি করার দাবিতে মানববন্ধন

আ. লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন চট্টগ্রামের তিনজন

র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের নীলনকশা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দিলেন ঘাতকরা