বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

প্রতিবেদক
agamirbangladesh.com
জুন ২৭, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২২ (বাইশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১)(ক), ২৯(১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো: নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, শাহমখদুম কলেজ, রাজশাহী, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, বরেন্দ্র কলেজ, রাজশাহী, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, অগ্রণী স্কুল ও কলজে, রাজশাহী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী, নওহাটা মহিলা কলেজ, পবা, রাজশাহী, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, বোয়ালিয়া, রাজশাহী, নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদরাসা, পবা, রাজশাহী, লোকনাথ উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, রাজপাড়া, মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাটাখালী, রাজশাহী ও নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়।

আজ ২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩

রাজশাহীতে মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৪

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৪

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট মোঃ মাহফুুজুর রহমানকে  অভিনন্দন ও ফুলেল শুভেচছা জ্ঞাপন 

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী

রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি উপদেষ্টা আবদুস সালাম, খোঁজ নিলেন রাজশাহীর শীর্ষ নেতারা

আড়ানীতে সাবেক প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় গড়ে উঠেছে অবৈধ ভেজাল গুড়ের কারখানা 

আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল