বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
সোমবার , ২৭ মে ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার

প্রতিবেদক
agamirbangladesh.com
মে ২৭, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় এলাকা থেকে নিখোঁজ শিশু উদ্ধার হয়। ঐ শিশু গতকাল ২৬ মে ২০২৪ কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত শিশু বুদ্ধি প্রতিবন্ধী ফাইমা (১০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া গ্রামের মো: ফারুকের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, ফাইমা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকায় বসবাস করে। গতকাল ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় ফাইমা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে থানার সকল টহল টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা রাতভর শিশুটিকে থানা ও পাশ্ববর্তী এলাকায় খোঁজ করে। অবশেষ সকাল সাড়ে ৭ টায় এসআই মো: মিজানুর রহমান ও তার টিম ফাইমাকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় হতে উদ্ধার করে।

শিশু ফাইমাকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ‘পুরোনো সংকটে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজ অর্থায়নে রাস্তা মেরামত উদ্যোগ নিলেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে আটক করেছে র‌্যাব-৭

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই টেক্সটাইল মিলকে জরিমানা 

দুর্গাপুরে কোচিং শিক্ষকের কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ফোনালাপ ফাঁস

পদ্মা নদী সুরক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন ও দখল মুক্ত করার দাবি যুবদলের