বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

প্রতিবেদক
agamirbangladesh.com
মার্চ ১৪, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফরিদ হোসেন (২৬), মো: আরমান শেখ (২৫), মো: মাইফুল শেখ (৪৭), মো: মোরাদ শেখ (৪০), মো: তাজুল ইসলাম রবিন (২৪) ও মো: আলীম জামান রিগেন (২৪)। তারা সকলেই বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মহমুদুল হাসানের নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির তাং, পিপিএম, এসআই আবু তালেব মোল্লা ও তাঁর টিম মহানগর এলাকায় মোবাইল ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম ১৩ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০:৪০ টায় বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভুয়া জমি রেজিষ্ট্রি দিতে গিয়ে প্রতারক আটক, মুচলেকায় ছাড়লেন ইউএনও 

বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের অভিযোগ, থানায় মামলা

প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আর নেই: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব শোকাহত

রাজশাহীতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

সংস্কারের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে জোট হবে না — নাহিদ ইসলাম

পরীক্ষার নেওয়ার দাবিতে রাবির চারুকলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি