মো:আতিকুর রহমান আতিক, রাজশাহী:
গত (৮ মার্চ ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-২ জন, পবা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৫ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩০ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক: ও প্রকাশকঃ শেখ সাইফুদ্দিন আহম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ
৫৮০, এমএএস প্রাঙ্গন (৫ম তলা), বেগম রোকেয়া সরণী, পূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ 01711-938260
ই-মেইলঃ agamirbangladeshnews@gmail.com
www.agamirbangladesh.com