নিজস্ব প্রতিবেদক:
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রকিবুল হাসান ইবনে রহমান
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার শাখার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান বলেন, এক সময় আমাদের সমস্যা ছিল অপুষ্টি কিন্তু এখনকার সমস্যা হচ্ছে অতিপুষ্টি যা শরীরে খুব বড় ধরনের বিপদ ডেকে আনে। এর কারণে ধীরে ধীরে আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে।এর ফলে জটিল রোগ দেখা দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রয়োজন কোনো আইন মানে না। আমরা সবাই বুঝি কোনটা ভালো আর কোনটা মন্দ। বেশি বেশি ফাষ্ট ফুড এবং ফ্রিজি ড্রিংকস খাওয়া ক্ষতিকর তারপরও আমরা কেন এগুলোর দিকে ঝুঁকে পড়ছি? চাহিদা আছে বলেই বাজারে যোগান বাড়ছে। তিনি সকলকে প্যাকেট খাবার পরিহার করে সচেতন হওয়ার আহ্বান জানান।
খাবার প্রস্তুতকারীদের উদ্দেশে তিনি বলেন, নিরাপদ খাবার প্রস্তুত করতে হবে। আমরা এককভাবে কেউ এই সমস্যার সমাধান করতে পারব না। আমরা যদি সচেতন না হই তাহলে এ সমস্যার সমাধান কখনই সম্ভব হবে না।
সম্পাদক: ও প্রকাশকঃ শেখ সাইফুদ্দিন আহম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ
৫৮০, এমএএস প্রাঙ্গন (৫ম তলা), বেগম রোকেয়া সরণী, পূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ 01711-938260
ই-মেইলঃ agamirbangladeshnews@gmail.com
www.agamirbangladesh.com